বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা,শিবগঞ্জ ,বগুড়া): স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের জন্য জাতীয় বিশ^ বিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত গ্রহন করেছেন। তিনি বলেন বগুড়া এলাকার শিক্ষার্থীদের আর ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না। এই আঞ্চলিক কার্যালয় স্থাপন হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সুবিধা গ্রহন করতে পারবেন।তিনি গতকাল শুক্রবার দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান শীলাদেবী ঘাট ও করতোয়া নদীর পাশে আঞ্চলিক কার্যালয় স্থাপনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন কালে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালকউপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ। পরে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়, উপজেলার আলিয়ারহাট সুইস গেট পরিদর্শন, উপজেলার কিচক ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পরিদর্শন, শিবগঞ্জ পৌর এলাকায় নির্মানাধীন ডাক বাংলো ও অডিটরিয়াম নির্মাণ কাজের পরিদর্শন, বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বগুড়া জেলার বিভিন্ন এলাকার প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়, মসজিদ,মন্দির ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে অনুদানের চেক হস্তান্তার করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন এল জি ই ডির নির্বাহী প্রকৌশলী মাসুদুজ্জামান, প্রকৌশলী ডাক্তার ফারজানা আক্তার, উপজেলার প্রকৌশলী সিহাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আঃ হান্নান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল করিম, তাহেরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমুখ।