বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকী গাবতলী বগুড়া) : গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে গাবতলী আটোটেম্পু চালক কল্যাণ সমিতির উদ্যোগে ১৪জন মৃত্যু চালক পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমিতির নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লিয়াকত আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিটন। এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার, ৫নং ওয়ার্ড জাসাসের সভাপতি অলোক চৌধুরী, সমিতির সাধারণ সম্পাদক সাবলু আকন্দ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পুটু, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম, আব্দুল খালেক বয়াতি, মিনাজুল ইসলাম, সাদিকুল, ভুট্টো, স্বপন, আমিনুল ইসলাম পিন্টু প্রমুখ।