প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৮, ২০২৬, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৬, ৭:৪৬ পি.এম
আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেপ্তার
![]()

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আশিক রহমানকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। উপজেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত ২টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়ীয়া গ্রামের আজিজুল হক মঞ্জুর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সদস্য।
আদমদঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পিস্তল, ককটেল, পেট্রোল বোমা ও দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর হামলাকারীরা একটি মিছিল নিয়ে বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেয়। এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত মোট ২৫০ জনের নামে নাশকতা মামলা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ছাত্রলীগ নেতা আশিক রহমানকে সেই মামলায় গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
https://bograsangbad.com || বগুড়া সংবাদ