বগুড়া সংবাদ : বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে রবিবার বেলা ১১ টায় জেলা সিনিয়ার নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা মো: ফজলুল করিম নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে নির্বচনী প্রতীক বরাদ্দ করেন। এ সময় উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের নির্বাচন পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, সেলিম রেজা, নামিরুল হক জর্জিস প্রমুখ।
পরে সাংবাদিকদের আবিদুর রহমান সোহেল বলেন, নির্বাচন সুষ্ঠ হলে অবশ্যই দাঁড়িপাল্লা বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।