বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে শনিবার বিকেলে বগুড়া শহর জামায়াত কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। শহর সেক্রেটারী আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী রফিকুল আলম, অধ্যাপক আব্দুল ওয়াহাব, অধাপক হাবিবুর রহমান আকন্দ, ড. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
১৯৫২ সালে বাংলার দামাল ছেলেরা আন্দোলনের মাধ্যমে মার্তৃভাষার অধিকার ছিনিয়ে আনতে ছাত্র ও তরুণরা বুক পেতে লড়াই এবং শাহাদত বরণ করেছিল বলেই আমরা মায়ের মুখের ভাষা ফিরে পেয়েছি। গুলি চালিয়ে হত্যা করে ন্যায়ের পক্ষে কোন আন্দোলন বন্ধ করা যায়নি ভবিষ্যতেও যাবেনা।
শহীদদের রক্ত বৃথা যেতে পারেনা, রাস্ট্রে ন্যায়বিচার নিশ্চিত, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূল করতে আমরা কাজ চালিয়ে যাবো। আল্লাহর দ্বীন জমিনে কায়েম করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।