বগুড়া সংবাদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছে বগুড়া জেলা যুবদল।
শনিবার সকালে শহরের শাপলা মার্কেট এলাকায় এ গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ সুজন, সহ-সভাপতি সবুজ দেওয়ান, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ও রাশেদুল কবির রাশেদ, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম শাফিন, আনিসুল হক, সহ আইন সম্পাদক মাহমুদুল হাসান জিতু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা আমিনুর রহমান শাহিন, রবিউল হাসান দারুন, আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ। শাপলা মার্কেট মালিক সমিতির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান রুস্তম, যুগ্ম সম্পাদক রুবেল আলম, মোত্তাকিন হোসেন মুন্না, আল আমিন তরফদার, রাশেদ, তারিকুলসহ স্থানীয় ব্যবসায়ী নেতারাও এ সময় অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত।